দুবাই থেকে অপুকে শাকিবের উপহার

সময় ট্রিবিউন ডেস্ক | ১৭ মে ২০২৩, ২১:০৫

সংগৃহীত

চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের মধ্যে সম্পর্ক শেষ হয়েছে অনেক আগেই। বিচ্ছেদের পর আলাদা বসবাস করছেন তারা। তাদের একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে।

নানা ব্যস্ততার পরও সন্তানকে সময় দিতে চেষ্টা করেন শাকিব। সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব-অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও।

তবে সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনও যোগাযোগ হয় এই দুই তারকার মধ্যে। কিছু দিন আগে নায়কের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন তার জন্য।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে অপু বিশ্বাস কথা বলেন। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে লাজুক হেসে অপু বলেন, সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হিরের, সেটা বলা যাবে না। আর শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব, আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউটি আছে, আর দেয়া যাবে না।

প্রসঙ্গত, শাকিব খানকে আগামীতে দেখা যাবে ‘প্রিয়তমা’ সিনেমাটিতে। হিমেল আশরাফ পরিচালিত এটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লালশাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব