মারা গেছেন অজিত কুমারের বাবা

বিনোদন ডেস্ক: | ২৪ মার্চ ২০২৩, ১৯:৫১

সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমারের বাবা পিএস মনি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শুক্রবার (২৪ মার্চ) সকালে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন। বাবার মৃত্যুর খবরটি তারা তিনজন যৌথ একটি বিবৃতিতে প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘আজ সকালে আমাদের বাবা পিএস মনি মারা গেছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিক্যাল সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন; তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

পারিবারিকভাবে পিএস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা