বীরের জন্মদিনে একসঙ্গে শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক: | ২২ মার্চ ২০২৩, ২০:৫৯

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল ২১ মার্চ।

আর সেদিন ছেলের জন্মদিন ঘরোয়াভাবে পালন করলেন শাকিব-বুবলী। বিশেষ এ দিনে ঘরোয়া পরিবেশে শাকিব খানের বাবা-মা ও বোনের উপস্থিতিতে কেক কাটা হয়।

এর আগে শাকিব খান তার ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’

সন্তানের জন্মদিন উপলক্ষ্যে নায়িকা তার করা পোস্টে লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’

প্রসঙ্গত, এর আগে শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনেও ঘরোয়া আয়োজনে দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখা গেছে। আব্রাম খান জয় শাকিব খানের বড় ছেলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব