প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলেন গাজী মাজহারুলের স্ত্রী

বিনোদন ডেস্ক: | ১০ মার্চ ২০২৩, ২৩:০৯

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৯ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হাসানুল হক ইনু (এমপি) এবং সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

চলচ্চিত্রের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এ বছর যথারীতি ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে ‘যৈবতী কন্যার মন’ সিনেমার ‘অন্তরে অন্তর জ্বালা’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে বিজয়ী হয়েছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। তার হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কিংবদন্তি গীতিকবির স্ত্রী জহুরা আনোয়ার।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তার হয়ে পুরস্কার গ্রহণ করার প্রতিক্রিয়াটা আমার কাছে মিশ্র। আনন্দও হচ্ছে, বেদনাও হচ্ছে। আজ যদি তিনি বেঁচে থাকতেন খুব খুশি হতেন। তার জন্য দোয়া করবেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর