বিয়ের আগেই বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক: | ২ মার্চ ২০২৩, ০৮:২১

 অভিনেত্রী নুসরাত ফারিয়া

সম্পতি নিজের বাগদান বিচ্ছেদের ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বুধবার (১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেন অভিনেত্রী।

ফেসবুকে করা পোস্টে অভিনেত্রী লিখেন, ‘আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে জন্য জানাচ্ছি যে, তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা এবং চিন্তা পার করে রনি ও আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দীর্ঘ ৯ বছরের একসঙ্গে পথচলার এখানেই সমাপ্ত হতে যাচ্ছে। আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের এই সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়া সব সময় আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকবে।’

তিনি আরও লিখেন, ‘আমি আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব কঠিন সময় পার করতে তারা যেন আমায় প্রার্থনায় রাখেন।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ২১ মার্চ একটি অনুষ্ঠানে গিয়ে ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে প্রথম দেখা হয় ফারিয়ার। এরপর দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০২০ সালের ১ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে খুব আয়োজন করে বাগদান সেরেছিলেন নুসরাত ফারিয়া। এরপর ওই বছরের জুনে বাগদানের খবর প্রকাশ্যে আনেন এ অভিনেত্রী।কথা ছিল, একই বছরের ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। তবে সেটি বাস্তবে রূপ পায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা