মাঠে চাষ করছেন কোটিপতি কঙ্গনার মা, ছবি শেয়ার করে বিশেষ বার্তা অভিনেত্রীর

সময় ট্রিবিউন | ২ মার্চ ২০২৩, ০৩:২৮

সংগৃহীত

বলিউড তারকা কঙ্গনা রানাউত সোজাসাপ্টা কথা বলার কারণে অনেকেরই অপছন্দের মানুষ।

শুধু তা-ই নয়, বলিউডে কাজ করছেন অথচ বলিউড নিয়েও কড়া কথা বলতে পিছপা হন না তিনি।

বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর থেকে শুরু করে অভিনেতা সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার কাউকেই টার্গেট করে কটাক্ষ করতে ছাড়েন না কঙ্গনা। প্রায় দুদশকের ক্যারিয়ারে বরাবরই নিজেকে ‘সেলফ-মেড’ স্টার হিসেবে উল্লেখ করেছেন।

ভারতের হিমাচলের গ্রামের মেয়ে কঙ্গনা রানাউত পরিবারের অমতে গ্ল্যামার জগতে পা দিয়ে আজ কোটি কোটি রুপির মালিক। কিন্তু কঙ্গনার মা এখনো প্রতিদিন মাঠে চাষবাসের কাজ করেন। রবিবার টুইটারে কঙ্গনার মা, আশা রানাউতের ছবি পোস্ট করে একজন লেখেন, ‘মেয়ে কোটিপতি হয়েও মা মাঠে চাষ করছেন, এমন ঘটনা সত্যিই বিরল’

কঙ্গনা রানাউত সেই পোস্টের জবাবে লেখেন, দয়া করে এই ধরনের কথা বলবেন না। মনে রাখবেন, আমার মা কিন্তু আমার জন্য ধনী নন। আমার পরিবার যথেষ্ট সম্ভ্রান্ত, আমার পরিবারে কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ আমলা, কেউ ব্যবসায়ী। আমার মা নিজে সরকারি স্কুলে ২৫ বছর শিক্ষকতা করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির মাফিয়াদের বোঝা উচিত আমার এই অ্যাটিটিউড কোথা থেকে আসে? কেন আমি নিম্নমানের কাজ করি না এবং কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচি না।

কঙ্গনা রানাউত এরপর তার ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের প্রশংসা করে লেখেন, আমার মা প্রতিদিন মাঠে ৭-৮ ঘণ্টা কাজ করেন। বাইরে খাওয়া পছন্দ করেন না, বিদেশ যাত্রা একদমই অপছন্দ। সিনেমার সেটে আসতেও ভালোবাসেন না এবং মুম্বাইয়ের আধুনিক জীবনযাত্রা মোটেও পছন্দ করেন না। এই অপছন্দের কাজগুলো করতে বাধ্য করার চেষ্টা করলে মায়ের কাছে প্রচণ্ড বকাঝকা খেতে হয়েছে।

এই অভিনেত্রী আরও লেখেন, ভিখারি মুভি-মাফিয়ারা, যারা অন্যের বিয়েতে দুটো পয়সার জন্য নাচে, কিংবা আইটেম ডান্স করে, তারা কোনোদিন বুঝতে পারবে না টাকা-পয়সার বাইরে আসল চরিত্র ও আদর্শের মানুষ কেমন হয়। সেজন্য আমি কোনোদিন ওদের সম্মান করি না।‘ফিল্ম মাফিয়ারাভাবে আমি নাক উঁচু করা মানুষ, আমার মা আমাকে শিখিয়েছে রুটি আর নুন খেয়ে বেঁচে থাকতে, অন্যের কাছে হাত পেতে নয়। এমন কোনো কাজ করা যায় না, যা আমার আদর্শ বা ধর্মের সঙ্গে খাপ খায় না।

সম্প্রতি টুইটার থেকে বিতাড়িত হওয়া কঙ্গনা আপতত ফিরে এসেছে মাইক্রো ব্লগিং সাইটে। আগামীতে এই অভিনেত্রীকে দেখা যাবে ‘এমার্জেন্সি’ সিনেমাতে। এতে পরিচালকের ভূমিকাতেও রয়েছেন এই বলিউড ‘কুইন’।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব