বুবলী-পূজা কেউ নেই, আসছে নতুন নায়িকা

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২২, ১০:০১

সংগৃহীত

অপু বিশ্বাসের পর শবনম বুবলীর সন্তানকেও বাবার স্বীকৃতি দিয়েছেন শাকিব খান। গতকাল বুবলী শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখও প্রকাশ করেছেন। তবে বিয়ের কাবিনামা এখনও অপ্রকাশিত।

শাকিব-বুবলী-সন্তান ইস্যু সামনে আসার সঙ্গে সঙ্গে পূজা চেরির সঙ্গে শাকিবের প্রেমের বিষয়টিও চর্চিত হতে থাকে।

নানা রটনা-ঘটনা আসতে থাকে আলোচনায়। এই পরিস্থিতে শাকিবের সঙ্গে প্রেমের বিষয়টিও অস্বীকার করেন পূজা। জানান, এগুলো গুজব। এক শ্রেণীর মানুষের বানানো গল্প।

এরই মধ্যে শাকিব খান জানালেন নতুন ছবির খবর। মঙ্গলবার রাতে তরুণ নির্মাতা রায়হান রাফির সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রাফি নিজেই প্রকাশ করেছেন এই খবর। নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে নায়িকা হিসেবে শবনম বুবলী এবং পূজা চেরির কেউ থাকছেন না বলেও জানিয়েছেন নির্মাতা। 

নতুন ছবিতে ছবিতে নায়িকা কে থাকছেন জানতে চাইলে রাফি বলেন, ‘একদম নতুন কাউকে দেখা যাবে। তবে সেটা সবার জন্য চমকও বলতে পারেন। আপাতত তাই নায়িকার বিষয়টা কাউকে জানাতে চাচ্ছি না।’

সব ঠিক থাকলে সিনেমাটির শুট শুরু হবে নভেম্বরে শেষ বা ডিসেম্বরের শুরুতে। ২০২৩ সালের যেকোনো একটি ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানান প্রযোজক টপি খান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব