আলিয়ার পোশাকে লেখা, ‘বেবি অন বোর্ড’

বিনোদন ডেস্ক | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩

সংগৃহীত

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ে করেছেন গত এপ্রিলে। তাদের বিয়ে এবং সংসার জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। এর মধ্যেই গত জুনে সুখবর দেন দম্পতি। জানান, তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান।

এবার আলিয়ার পোশাকেও পাওয়া গেলো সন্তান আগমনের কথা।

প্রায় চার বছরের অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীর-আলিয়া জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। যাচ্ছেন বিভিন্ন স্থানে।

হায়দরাবাদে সিনেমাটির প্রচারে গিয়েছিলেন এই জুটি। সেখানেই নজর কাড়ল আলিয়ার গোলাপি রঙের পোশাক।  

আলিয়ার এই পোশাকের পেছনে ইংরেজিতে লেখা ‘বেবি অন বোর্ড’ অর্থাৎ সন্তান আসছে। এখানেই শেষ নয়, পোশাকের পুরো অংশ জুড়েই ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখা রয়েছে। অনাগত সন্তান আসার বার্তা দিয়ে আলিয়ার এমন উদযাপন তার ভক্তরাও বেশ উপভোগ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা