স্বামী রাজের ‘পরাণ’ দেখতে সিনেমা হলে ৮ মাসের অন্তঃসত্ত্বা পরী

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২২, ০৪:৫৪

সংগৃহীত

রাজধানী মিরপুরের স্টার সিনেপ্লেক্স সনির সামনে বেশ জটলা। হুট করে এমন জটলা এমনি নয়, একে একে ঢালিউড তারকারা ঢুকছেন সিনেমা হলে, ততক্ষণে খবর রটে গেছে ঈদের আলোচিত ‘পরাণ’ সিনেমার বিশেষ প্রদর্শনী।

আজ বিকেলে সবার আগে সিনেমা হলে হাজির ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ, তাঁর সঙ্গী দুই মেয়ে। এরপর এলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তারপর একে একে তারার মেলা; চিত্রনায়ক সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, নায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, মিশা সওদাগর, চয়নিকা চৌধুরী, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘিসহ সিনেমা সংশ্লিষ্টরা।

কিন্তু অপেক্ষা যেন শেষ হয় না, বিকেল সাড়ে ৪টার কিছু পরে ‘পরাণ’ সিনেমার নায়ক শরিফুল রাজ এলেন তাঁর ব্যক্তিজীবনের নায়িকা পরী মণিকে নিয়ে। ৮ মাসের অন্তঃসত্ত্বা পরীর জন্য বিশেষ নিরাপত্তাও লক্ষ করা গেল সিনেমা হলে। সিনেমা হলে দেখা মিলল পরীর নানাসহ রাজের পরিবারের সদস্যদের।

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘পরাণ’।

সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে বলে জানিয়েছে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা অভি কথাচিত্র।

হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে মুক্তির আগে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।

গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা।

২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা