দীপিকার ‘মাথা ঘুরে গিয়েছিল’ রণবীরের ছবি দেখে

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২২, ০৩:২০

সংগৃহীত

স্বামীর নগ্ন ফটোশুট দেখে দীপিকার প্রতিক্রিয়া কী ছিল? সেই খোঁজও মিলেছে রণবীরের ঘনিষ্ঠ সূত্রে। ‘পেপার’ ম্যাগাজিনের হয়ে সাহসী কভার শুট করেছেন অভিনেতা রণবীর সিং।

অভিনেতার ন্যুড ফটোশুটের ছবি বৃহস্পতিবার (২১ জুলাই) রাত থেকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক মিমও ছড়িয়েছে ওই ছবিগুলো ঘিরে।

স্বামীর এই ন্যুড ফটোশুট দেখে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কী মন্তব্য? কেমন করে এই ফটোশুটের পরিকল্পনা, ছবি দেখে দীপিকার প্রতিক্রিয়া কী ছিল? সেই খোঁজও মিলেছে রণবীরের ঘনিষ্ঠ সূত্রে।

রণবীরের ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘এই শুটটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং রণবীর তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বরাবরই খোলামেলা। তিনি সত্যিই এটা করতে আগ্রহী ছিলেন এবং নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। নিজের ফ্যাশন নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। সুতরাং, এই নগ্ন ছবিগুলি দেখে বোল্ড আউট হলেও অবাক হওয়ার কিছু নেই। তিনি এক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই এটিও তার জন্য নতুন কোনও ব্যাপার নয়।’

স্ত্রী দীপিকা পাড়ুকোনের কী প্রতিক্রিয়া? সূত্র যোগ করেছে, ‘দেখেই ওর মাথা ঘুরে গিয়েছিল। আসলে, তিনি এই পুরো শুটটি শুরু থেকেই নজরে রেখেছিলেন এবং ধারণাটি খুব পছন্দ হয়েছিল তার। ইন্টারনেটে আসার আগেই তিনি ছবিগুলো দেখেছিলেন। দীপিকা সবসময় রণবীরকে সমর্থন করেছেন এবং তিনি অভিনেতার সবচেয়ে বড় সমর্থক। তাই যখন সম্পূর্ণ ভিন্ন কিছু করার কথা আসে, তিনিও পিছপা হন না।’

এই প্রথমবার নয়, এর আগেও একবার ফটোশুটে নিজের পশ্চাদদেশ দেখিয়েছেন রণবীর। ২০১৬ সালে ‘বেফিকরে’ ছবির একটি দৃশ্যে তাকে ক্যামেরার সামনে সাহসী ভাবে দেখা গিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা