বলিউড থেকে ফোনে বলেছে, বাংলাদেশে তোমরা ইতিহাস করলে : বর্ষা

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২২, ০৭:০৬

সংগৃহীত

ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। এই তারকা দম্পতির মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘দিন দ্য ডে।’

শত কোটি বাজেটের এই সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা দুই-ই হচ্ছে।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন দ্য ডে’র প্রদর্শনীতে গিয়ে বর্ষা জানান, ‘‘বলিউড পর্যন্ত পৌঁছে গেছে, বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হয়েছে ‘দিন দ্য ডে’। হোয়াটস অ্যাপে ইন্ডিয়ার একটি নম্বর থেকে আমার কাছে কল আসে। আমি ফোনটা ধরলাম। তখন বললো, আপনি কি বর্ষা ম্যাম? আমি বললাম, জি। তখন ফোনের ওপাশ থেকে বললো, আপনার সঙ্গে একটু কথা বলা উচিত। আমরা শুনেছি, আপনারা একটি সিনেমা করেছেন ‘দিন দ্য ডে’, যে সিনেমাটি বাংলাদেশে ইতিহাস তৈরি করে দিয়েছে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার একশো কোটি টাকার সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। তখন আমি বললাম, একটু পরে কল করি। কিন্তু বাসায় গিয়ে কল করতে ভুলে গেছি।’’

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে।’ সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব