সানাইকে দেখতে শ্বশুরবাড়িতে প্রতিদিন ৫-৬ শত মানুষের ভিড়!

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২২, ০৬:৫৭

সংগৃহীত

অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তার স্বামী আবু সালেহ মুসা ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

সানাইয়ের শ্বশুরবাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে সবার সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। এমনকি তাকে দেখতে ঈদের ছয় দিন পর্যন্ত প্রতিদিন প্রায় ৫-৬শ’ মানুষ তার শ্বশুরবাড়িতে ভিড় করেছেন।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেখতে আসা লোকেদের ছবি পোস্ট করে সানাই লিখেছেন, ‘ঈদে শ্বশুরবাড়িতে কাটানো কিছু মুহূর্ত। আশপাশের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। ঈদের দিন থেকে পরের ৫ দিন পর্যন্ত প্রায় ৫-৬শ’ মানুষ প্রতিদিন আমাকে এক ঝলক দেখতে এসেছে। এমনও হয়েছে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ডেকে তুলেছে। কারণ, মানুষ দেখতে এসেছে তাই! এটা কয়জনকে দেখতে আসে?’

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য। আমি তাদের আপ্যায়নে মুগ্ধ। নেগেটিভ কিছু যে ছিল না তা নয়। কিন্তু পজিটিভের মাত্রা এতটাই বেশি ছিল যে, নেগেটিভের দিকে তাকানোর সুযোগ পাইনি। এটাও আল্লাহর রহমত, মাশাআল্লাহ।’

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিলো তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে আলোচনায় আসেন তিনি। যদিও পরে শোনা যায়, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। সে সময় তিনি এমপির পরিচয় গোপন রেখেছিলেন। গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব