ভক্তের সাথে দেখা করতে বগুড়া যাচ্ছেন অনন্ত-বর্ষা

মমিনুল হক রাকিব | ১৫ জুলাই ২০২২, ০২:৩৫

সংগৃহীত

মুক্তির পর থেকেই বেশ আলোচনা-সমালোচনা চলছে অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন এই দম্পতি। কিন্তু এরমধ্যেই এক ভক্তের সাথে দেখা করতে বগুড়া যাচ্ছেন অনন্ত-বর্ষা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে হেলিকপ্টারে চড়ে বগুড়ার উদ্দ্যেশ্যে ঢাকা ছেড়েছেন অনন্ত-বর্ষা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল লিখেছেন, ‘প্রিয় বন্ধুগণ আমার একজন ভক্ত যার নাম রানা, যে কিনা প্রতিবন্ধী রানা হিসেবে পরিচিত, সে আমার প্রথম সিনেমা খোঁজ: দ্য সার্চ দেখার পর থেকে আমার সাথে দেখা করার জন্য নানাভাবে চেষ্টা করে আসছে। এমন কি তার নিজ এলাকায় নিজ অর্থায়নে আমার নামে বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজ করে আসছে, যা ওই এলাকার লোকজন অবগত আছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের দিন: দ্য ডে সিনেমাটি যখন রিলিজ হবে তখন আমি তার সাথে দেখা করতে তার গ্রামের বাড়িতে যাবো। আমি আমার কথা রাখার জন্য প্রতিবন্ধী রানা এবং অত্র এলাকাবাসীর সাথে দেখা করার জন্য ১৪ জুলাই দুপুর ১২টায় আসতেছি ইনশাআল্লাহ।’

ভক্তের সাথে একসাথে দুপুরের খাবার খেয়ে মধুবন সিনেপ্লেক্স এর ৩ টার শো-তে সিনেমা দেখবেন এই ঝুঁটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব