এখনও তাহসানে মুগ্ধ শ্রাবন্তী!

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ২১:২৪

সংগৃহীত

বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় জুটি বেঁধেছিলেন দুই দেশের দুই তারকা তাহসান খান ও শ্রাবন্তী। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।

তবে এখনও তাহসানের প্রতি মুগ্ধতা কাটেনি শ্রাবন্তীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন ওর (তাহসান) সঙ্গে আলাপ করে খুব গম্ভীর মনে হয়েছিল।

মনে মনে ভাবছিলাম, এত অ্যাটিটিউড কীসের? কথা বলছে না কেন!’

তবে কয়েকদিনের মধ্যেই যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যান নায়িকা। কাজের সূত্রেই তাহসানের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার।

শ্রাবন্তী বলেন, ‘শুটিংয়ে কথা বলতে বলতে আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। বুঝেছি সংলাপ বলতে বলতে কোন জায়গায় থামতে হবে। আমি মনে করি সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে। এত মার্জিত অথচ স্বতঃস্ফূর্তভাবে উনি সংলাপ বলতেন! খুব মজা করে কাজ করেছি আমরা। ’

তাহসানের গানেরও ভক্ত শ্রাবন্তী। নায়িকার ফোনের প্লে-লিস্ট ঘাঁটলে সহজেই মিলবে তাহসানে একাধিক গান। এমনকি ‘যদি একদিন’-এ তাহসান-কোনালের গাওয়া ‘আমি পারবো না তোমার হতে’ গানটিও শ্রাবন্তীর প্লে-লিস্টে পছন্দের শীর্ষে।

তাহসান ছাড়াও বাংলাদেশের শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী। তবে ঢালিউডে তার হাতেখড়ি তাহসানের বিপরীতেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা