রণবীরের ব্রাশ দিয়ে দাঁত মাজেন আলিয়া

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২২, ২৩:১২

সংগৃহীত

নির্মাতা করণ জোহরের সেলিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করণ’। এই আয়োজনে অতিথি হয়ে এলেই থলের সব ফাঁস করে দেন তারকারা। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজেদের মজার মজার ব্যক্তিগত সব বিষয়াদি। 

এবার করণের এই আয়োজনে এসেছিলেন আলিয়া ভাট। কফি বিঙ্গো পর্বে দাম্পত্য জীবনের শুরুর দিকের একটি মজার ঘটনা শেয়ার করেছেন আলিয়া ভাট। তিনি বলেন, ‘আমি আসলে ভুল করে রণবীরের ব্রাশটা ব্যবহার করে ফেলতাম সব সময়। আমি কনফিউজ হয়ে যেতাম, যেহেতু দুটো ব্রাশ একই রকম দেখতে ছিল।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের খবর, ‘কফি উইথ করণ’-এর মঞ্চে হাজির হয়ে শোরগোল ফেলেছেন আলিয়া । এই টক শো-র প্রথম পর্ব সুপারহিট।

আলিয়ার এমন তথ্য দেওয়ার পর করণ জোহর প্রশ্ন করেন, এতে কী প্রতিক্রিয়া ছিল রণবীর কাপুরের, ও খুশি ছিল? আলিয়া বলেন, ‘একদম নয়। ও বলত, আলিয়া তুমি আমার টুথব্রাশ ব্যবহার করা তাড়াতাড়ি বন্ধ করো।’

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। বিয়ের আড়াই মাস হতে না হতেই আলিয়া ভাট জানিয়ে দিয়েছেন, বাবা হচ্ছেন রণবীর কাপুর। তাদের এই খবরে হইচই পড়ে বলিউড মিডিয়া পাড়ায়। এখন পর্যন্ত তাদের নিয়েই চর্চায় ব্যস্ত বলিউড।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা