বিচ্ছেদ নিয়ে বিল গেটসের সাথে নিজেকে তুলনা করলেন ফারিয়া

সময় ট্রিবিউন ডেস্ক | ৫ মে ২০২১, ০২:১৯

ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ইতি টেনেছেন তার ২৭ বছরের সংসারের। সেই খবরে সারাবিশ্ব তোলপাড়। মার্কিন এই ধনীর বিচ্ছেদের আঁচ লেগেছে বাংলাদেশেও। কেমন সেই আঁচ তা বাংলাদেশের ফেসবুকে নজর রাখলেই বোঝা যাবে।

আলোচিত এই বিচ্ছেদে কেউ কেউ আক্ষেপ প্রকাশ করছেন আবার কেউ নিজেদের মত মতামত দিচ্ছেন। কেউ কেউ হাস্যরস করছেন ফেসবুক পোষ্টে। সেই তালিকায় আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যিনি প্রায়ই অন্তর্জালে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে থাকেন, হয়ে উঠেন সংবাদের শিরোনাম।

বিল গেটসের বিচ্ছেদের খবরের পর ছোট পর্দার এই অভিনেত্রী নিজের ফেসবুকে মজা করে লিখেছেন, ‘বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি, এইটা ভেবে আজকে ঘুমটা ভাল হবে! শুভ সকাল।’

বিচ্ছেদ ইস্যুতে বিল গেটসের সঙ্গে শবনম ফারিয়ার তুলনা যারা এখনো মেলাতে পারছেন না। তাঁদের সমীকরণটা মেলাতে হবে এভাবে, গেল বছরের ২৮ নভেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন শবনম ফারিয়া।

অন্তর্জালে এরই মধ্যে ভাইরাল শবনাম ফারিয়ার এই স্ট্যাটাস। যেখানে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘তুই কল করে একটু সান্ত্বনা দিস।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা