ডিভোর্সের ৫ বছর পর আবার এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা!

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২২, ২০:৩৯

সংগৃহীত

নির্মাতা রাজ চক্রবর্তীর হাত ধরে ২০০৮ সালে নায়ক-নায়িকা টলিউডে আত্মপ্রকাশ করেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার।সিনেমার নাম ‘চিরদিনই তুমি যে আমার’। মুক্তির পর পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। 

একসঙ্গে কাজ করতে গিয়ে একে-অপরকে ভালোবেসে ফেলেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেই ভালোবাসা গড়ায় বিয়েতে। ২০১০ সালে তারা বিয়ে করেন। সংসারও চলে সুখে। সেই সংসার আলো করে আসে পুত্র সন্তান সহজ।কিন্তু বিয়ের সাত বছরের মাথায় ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় রাহুল ও প্রিয়াঙ্কার।

এদিকে বিচ্ছেদের ৫ বছর পর আবারও এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা। অতীতের তিক্ততা ভুলে সন্তানকে মাঝে বসিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন প্রাক্তন দম্পতি। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে রাহুল লিখেছেন, ‘নতুন সূচনা’।

তাহলে কি ফের এক ছাদের নিচে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা? উত্তরটা এখনই বলা মুশকিল। তাদের এই এক হওয়া আপাতত একটি সিনেমার জন্য।সিনেমার নাম ‘কলকাতা ৯৬’। সিনেমাটি পরিচালনা করছেন রাহুল। আর বাবার পরিচালিত ছবিতে অভিনয় করতে চলেছেন ছেলে সহজ। টালিগঞ্জের সফল অভিনেতা হলেও, এই প্রথমবার পরিচালনা করতে চলেছেন রাহুল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব