আবারও পরীমনির বিয়ে

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২২, ০৩:১২

হলুদ সন্ধ্যায় পরী ও রাজ-ছবি সংগৃহীত

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজের ভাষ্যমতে, গত বছর ১৭ অক্টোবর তাদের বিয়ে হয়েছে। আর তাদের বিয়ের কথা সামনে আসে চলতি বছর ১০ জানুয়ারি। তাও আবার বাবা-মা হচ্ছেন এমন খবর দিয়ে।

জানা গেছে, গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় কাজ করতে গিয়েই পরী-রাজের পরিচয়। এরপর মাত্র সাত দিনের প্রেম থেকেই হঠাৎ বিয়ে! এরপর সন্তান নেন দুজন। ফলে পারিবারিকভাবে কোনো আয়োজন করা হয়নি। এবার সেই আক্ষেপও ঘোচাতে যাচ্ছেন এই দম্পতি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে নিজেদেরকে হলুদে রাঙিয়েছেন পরী-রাজ দম্পতি ৷ বিবাহোত্তর এই হলুদ সন্ধ্যায় অতিথি ছিলেন সর্বসাকুল্যে ২০ জন। রাজ ও পরীর পরিবারের সদস্য ও ঘনিষ্টজনদের নিয়ে আজ রাতে একইভাবে হবে তাদের বিয়ে।

অনেকের মনেই এখন প্রশ্ন জাগবে, গত বছর ১৭ অক্টোবর বিয়ে করলে আজ আবার বিয়ে কেন? উত্তরে পরী বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আয়োজন, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকে তো জানতেনই না। আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার আমাদের বর-বধু সাজতে হচ্ছে। গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানও করেছি।’

জানা গেছে, গতকাল হলুদ সন্ধ্যায় পরী ও রাজের ঘনিষ্ঠজন ছাড়া উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন নির্মাতা। আর আজ রাতে বিয়ের অনুষ্ঠানেও খুব বেশি অতিথি থাকছেন না। দুইপরিবার মিলে ২০-২৫ জনের মতো লোক থাকছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা