ছাত্রলীগ করার কারণেই হত্যা মামলার আসামি বানানো হয়েছে

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০১:১৭

ছবিঃ সংগৃহীত

শুধু ছাত্রলীগ করার কারণেই মুহতাসিম ফুয়াদকে আবরার হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের। তবে তিনি আবরার হত্যার ন্যায়বিচার দাবি করেছেন।

রোববার (২৮ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে তারিখ পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান নতুন এ দিন নির্ধারণ করেন।

তার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। নেওয়া হয় আদালতের হাজতখানায়। 

আসামি ফুয়াদের বাবা বলেন, এদেশে কোনোকিছু আশা করে পাওয়া খুব কঠিন। তারপরও জনতুষ্টির জন্য নয়, আমরা ন্যায়বিচার দাবি করছি। ভিডিও ফুটেজ ও কাগজপত্র দেখে তদন্ত অনুযায়ী যেন ন্যায়বিচার হয় সেটি আমাদের একমাত্র দাবি। যদি সেটা না হয় তবে সেটি শতাব্দীর সেরা অবিচার বলে গণ্য হবে।

এদিকে আসামি অমিত সাহার মা দেবী সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে নির্দোষ। সে ওই সময় আমাদের দুর্গাপূজার জন্য বাড়িতে ছিল। কোনো মেসেঞ্জারে গ্রুপে তার এসএমএস ছিল না। আমার ছেলে ছাত্রলীগ করায় মিথ্যা মামলায় সে অপরাধী। আমি আমার ছেলের সঠিক বিচার চাই।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা