সারাদেশে প্রতিমা ভাঙচুর: 'মৌন প্রতিবাদ' ঢাবি শিক্ষার্থীদের

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০০:৪৬

ছবি: সংগৃহীত

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়:

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সারাদেশে প্রতিমা ভাঙচুরে ঘটনায় 'মৌন প্রতিবাদ' করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মৌন প্রতিবাদ করেন তারা।

মৌন প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা চোখে কালো ব্যাজ ধারণ করে 'বঙ্গবন্ধুর বাংলায়, সাম্প্রদায়িকতার ঠাঁই নাই' 'সাম্প্রদায়িকতার কালো হাত,রুখে দাও ছাত্রসমাজ' 'মৌলবাদীদের আস্তানা, এ বাংলায় হবে না' সম্বলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান করেন৷

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এস এম রাকিব হোসেন সিরাজী বলেন, " আমাদের অসাম্প্রদায়িক এ দেশে সাম্প্রদায়িক যে সম্প্রতি রয়েছে তা বিনষ্ট করার জন্য একদল লোক অশান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থান নিয়েছে। তারই অংশ হিসেবে আমরা আজ রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছি।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব