মহাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ যুবক। 

বুধবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে ইসমাইলকে মৃত ঘোষণা করেন। 

নোয়াখালী সেনবাগ উপজেলার আব্দুল জলিলের ছেলে ইসমাইল। বর্তমানে ধোলাইখাল এলাকার একটি ম্যাসে থাকতেন। সেখানে নিউ মা মটরস নামের প্রতিষ্ঠানে কর্মচারী ছিলেন তিনি। নিহত ইসমাইল দুই ছেলের জনক ছিলেন।

প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জনি জানান, গত রাতে মালামাল নিয়ে তারা পিকআপ ভ্যানে করে ময়মনসিংহ যান। সেখানে মালামাল পৌঁছে দিয়ে ভোরবেলায় ওই পিকআপ ভ্যানে করেই আবার ঢাকায় ফিরছিলেন।

পথে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচ দিয়ে আসার সময় আমতলী এলাকায় তাদের বহনকারী পিকআপ ভ্যানটি সামনের একটি কাভার্ড ভ্যানের পেছন সজোড়ে ধাক্কা দেয়। এতে তারা দুজনই আহত হন। তখন পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, তার নিজের মাথায়, পা, ও পিঠে আঘাত লেগেছে। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি। তবে পিকআপ ভ্যানচালক সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব