‘হাসেম ফুডসে আগুনে নিহতের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড’

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ২২:১৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় নাগরিক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নাগরিক তদন্ত কমিটি। অগ্নি নিরাপত্তা নিশ্চিতে অবহেলার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছে তদন্ত কমিটি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় নাগরিক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মালিকের উদাসীনতা, অবহেলা ও লোভের কারণে বিধ্বংসী এই ঘটনা ঘটেছে। এ কারণে একে আমরা দুর্ঘটনা না বলে পরিকল্পিত হত্যাকাণ্ড বলা বলছি।

১৯ সদস্যের এই নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটিতে জরুরি অগ্নি-নির্গমন সিঁড়ি ছিল না, তারপরও সেখানে প্রশাসনের চোখের সামনে কাজ চলেছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে পুড়ে ৫২ জন শ্রমিক নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব