লঞ্চের কেবিনে নারীর ঝুলন্ত মরদেহ

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৯ আগষ্ট ২০২১, ২৩:৩৫

ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার সদরঘাট কেন্দ্রীয় টার্মিনাল থেকে বরিশাল থেকে ছেড়ে আসা এমভি পারাবত ১২ লঞ্চের ৩১২ নম্বর লঞ্চের কেবিনের কোট রাখার হ্যাঙ্গারে এক নারীর (৩৫) মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নৌ-পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে ঐ নারীর মাথায় সিঁদুর ও হাতে শাঁখা দেখে সনাতন ধর্মাবলম্বী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো কাইয়ুম আলী সরকার বলেন, ঢাকায় আসার জন্য গত শনিবার রাত ১১টার দিকে বরিশাল থেকে পারাবত-১২ লঞ্চে উঠেন ওই নারী। পরে আজ সকালে লঞ্চটি সদরঘাট পৌঁছালে ওই নারী কেবিন থেকে বের হননি। লঞ্চ কর্তৃপক্ষ কেবিনের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাদের খবর দেয়। আমরা গিয়ে কেবিনের দরজা ভেঙে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় পাই। কোট রাখার হ্যাঙ্গারে ওই নারীর মরদেহ ঝুলছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ক্যাবিন বয়সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বরিশাল থেকে পারাবত-১২ লঞ্চ ছেড়ে আসে। সর্বশেষ রাত দশটায় কেবিনে বসে রাতের খাবার খেয়েছিলেন ওই নারী।

এ ঘটনায় লঞ্চের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। তাতে দেখা যায়, বৃদ্ধ বয়স্ক একটি লোক ঐ নারীকে লঞ্চে কেবিন পর্যন্ত উঠিয়ে দিয়ে তারপর চলে যায়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা