কদমতলীর বাসা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ মার্চ ২০২৩, ২০:০০

ফাইল ছবি

রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে মেহেদী হাসান বাবুল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলসিটিতে। তিনি কদমতলীর শাহী মসজিদ এলাকার ১৪৩১/২ দুই নম্বর বাসায় থাকতেন। নিহত যুবক ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে রাত ৩টায় কদমতলীর শাহী মসজিদ এলাকার ১৪৩১/২ বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে, নিহত যুবক কিছুদিন হলো প্রেম করে বিয়ে করেন। কিন্তু দুই পক্ষ তা মেনে না নেওয়ায় ওই যুবক বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর