ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ৯ জুলাই ২০২২, ০০:৪১

সংগৃহীত

বারবিকিউ পার্টির নামে বাসায় ডেকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই শিক্ষকের নাম কুমার অনিমেষ ভট্টাচার্য (৪২)। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি মহসীন বলেন, বারবিকিউ অনুষ্ঠানের কথা বলে বুধবার (৬ জুলাই) রাতে ওই শিক্ষার্থীকে উত্তরা ১৪ নম্বর সেক্টরে শিক্ষক কুমার অনিমেষের ফ্ল্যাটে নেয়া হয়। সেখানে অনিমেষ ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন।

মামলার এজাহারে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, শিক্ষকের বাসায় বারবিকিউ পার্টিতে সবাই আসবে বলে তাকে জানিয়েছিলেন তার সহপাঠী নাহিদুল হক। মোবাইল ফোনে ওই শিক্ষকের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছিলেন নাহিদুল। তাই পরিবারের অনুমতি নিয়ে ছোট ভাইসহ ওই শিক্ষকের বাসায় যান তারা।

সহপাঠীর কথায় ছোট ভাইকে নিচে থাকতে বলেন। পরে ভবনের পঞ্চম তলায় অনিমেষের ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, কোনো অনুষ্ঠান হচ্ছিল না বা অন্য কেউ ছিল না। বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে শ্লীলতাহানি করেন। ঘটনার পর তিনি সেখান থেকে পালিয়ে আসেন। পরে শিক্ষক অনিমেষ ও নাহিদুল তাকে ফোন করে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন।

ওসি মহসীন বলেন, পরে ভুক্তভোগী ছাত্রী মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক অনিমেষকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ওই ছাত্রীকে শিক্ষকের বাসায় নিয়ে যাওয়া সহপাঠী নাহিদুল হককেও পুলিশ খুঁজছে।

শিক্ষক অনিমেষ বিবাহিত হলেও ওই ফ্ল্যাটে তিনি একা থাকেন বলে জানান ওসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা