৪৪ লাখ টাকা আত্মসাৎ, ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সময় ট্রিবিউন | ৩১ ডিসেম্বর ২০২১, ০৩:৫৫

ছবিঃ সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পাঁচ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন- রেলেওয়ের সাবেক প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) ও রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর মো. আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (সদর পূর্ব) তাকি আল যাওয়াদ, রেলওয়ের এফএ অ্যান্ড সিএও-ই কামরুন নাহার, বাংলাদেশ রেলওয়ের এসএসএই/ইলেক/টিএল শাহ আলম, এসএসএই/ইলেক পাহাড়তলী আবুল কালাম আজাদ ও মেসার্স চৌধুরী অর্নব অ্যাসোসিয়েটসের মালিক চৌধুরী শরাফাত করিম।

আসামিদের বিরুদ্ধে মালামাল না কিনে ৪৪ লাখ ৮ হাজার টাকার বিল পরিশোধ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আনা হয়েছে। মামলা নম্বর ৩২।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা