বন্ধ হয়ে গেল রজনীগন্ধা ও সিটি লিংক বাস

সময় ট্রিবিউন | ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:৩৪

ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত রজনীগন্ধা ও সিটি লিংক পরিবহনের ১৬১টি যাত্রীবাহী বাস চলাচল করতো। 

রোববার (২৬ ডিসেম্বর) ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস চালু হয়েছে। তাই রজনীগন্ধা ও সিটি লিংকের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এতে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবহন মালিকেরা।

ঢাকা শহরে গণপরিবহনে শৃঙ্খলা ও যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে এই নগর পরিবহন চালু করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। কিন্তু বিদ্যমান রজনীগন্ধা ও সিটি লিংক পরিবহনের ১৬১টি বাস কোন রুটে চলবে তা নির্ধারণ করেনি এই কমিটি।

রজনীগন্ধা ও সিটি লিংক পরিবহন মালিক এবং শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই রুটে যাত্রী পরিবহন করেছেন। কিন্তু এখন বলা হচ্ছে, নগর পরিবহন ছাড়া এই রুটে অন্য কোনো বাস চলবে না। অথচ এই দুই পরিবহনের জন্য এখনো বিকল্প ব্যবস্থা করেনি বাস রুট রেশনালাইজেশন কমিটি। বিষয়টি তাদের বারবার বলা হলেও তেমন গুরুত্ব পাচ্ছে না। এতে লোকসানে পড়ার আশঙ্কা করছেন পরিবহন মালিকেরা। এছাড়া পরিবহন চালক এবং অন্যান্য শ্রমিকদের উপার্জনের পথও বন্ধ হয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা