যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে: ডিএনসিসি মেয়র

সময় ট্রিবিউন | ২৫ ডিসেম্বর ২০২১, ০৭:৩৩

ছবিঃ সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে। আজ ২৪শে ডিসেম্বর (শুক্রবার) বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্ণামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। মোঃ আতিকুল ইসলাম বলেন, ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় "খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি" যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ডিএনসিসি মেয়র আরও বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব তৈরী করে। তিনি বলেন, সবাই মিলে অপরিকল্পিত ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ্য, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।

উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ৩৩ নম্বর ওয়ার্ডের ফুটবল একাদশ ৩-০ গোলে ৩৭ নম্বর ওয়ার্ডের ফুটবল একাদশকে পরাজিত করে। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ আতিকুল ইসলাম বলেন, রাজউক অনুমোদিত নকশা মোতাবেক নির্ধারিত জায়গাতেই পার্ক ও খেলার মাঠ করা হবে, এর কোন ব্যত্যয় সহ্য করা হবেনা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ হাবিব হাসান এমপি, এ কে এম রহমত উল্লাহ এমপি ও শবনম জাহান শীলা এমপি উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব