ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৮

মনোরঞ্জন শীল নকুল-ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সম্প্রতি আওয়ামীলীগ নেতা মনোরঞ্জন শীল নকুল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এতে তার একটি হাত ভেঙ্গে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরেছেন। তার হাত প্রতিদিন ম্যাসেজ করার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন। এজন্য প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে প্রতিবেশী এক দরিদ্র কলেজ ছাত্রীকে ঠিক করেন তিনি।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাত ম্যাসেজ করে দিতে ওই কলেজ ছাত্রী নকুলের বাড়িতে যান। এসময় নকুল জোর করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিলে বাড়িতে থাকা নকুলের স্ত্রী এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনা ধামাচাপা দিতে নানা কৌশল অবলম্বন করে নকুল।

ওই কলেজ ছাত্রীর মা জানান, ঘটনার পর নকুল শীল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে চুপ থাকতে বলেন। কথা না শুনলে সমস্যা হবে বলে নানা হুমকি দেন। নকুল বলে থানায় অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না। সে অনেক আগে থেকেই একজন কুচরিত্রের লোক। ইতিপুর্বে আমাকেও কু প্রস্তাব দিয়েছিলো। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর