নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

গ্রেপ্তার-প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঝটিকা মিছিল থেকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা জামায়াতের আমির আলাউদ্দিনসহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাকীরা হলেন—সাহিত্য-সংস্কৃতি বিষয় সম্পাদক নাসিমুল গনি চৌধুরী (৪৫) ও জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।

বুধবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ওসি তদন্ত বলেন, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল ৭টার দিকে নোয়াখালীর চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত নেতা-কর্মীরা।

রুহুল আমিন আরও বলেন, গতকাল মিছিল থেকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর