ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ২১:০৪

মঙ্গলবার দিবাগত রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম,  এনএসআই  ও পুলিশের যৌথ অভিযানে দালালদের আটক করা হয়-ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে নয় দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার দিবাগত রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম,  এনএসআই  ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নং ক্লাস্টারের মো. জুবায়ের (২২) ৬৪ নং ক্লাস্টারের রেদোয়ান (২০), মোহাম্মদ সালাম ( ৩১), ৭৭ নং ক্লাস্টারের আব্দুর রহমান (১৯), ৫১ নং ক্লাস্টারের সৈয়দ করিম (১৮), সাইফুল ইসলাম (২০), ২৬ নং ক্লাস্টারের শফিউল্লাহ (২২), ৬ নং ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নং ক্লাস্টারের মোহম্মদ সালেহ(৪০)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আটকদের বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর