কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ: ৩ পুলিশ প্রত্যাহার

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ২২:৪৬

আদালতের কাঠগড়ায় মোবাইলে কথা বলছেন প্রদীপ কুমার দাশ- ছবি: সংগৃহীত

সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় কাঠগড়ায় থাকা অবস্থায় মামলার আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মুঠোফোনে কথা বলার ওই ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর আদালতে দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত এসআই শাহাব উদ্দিন, কনস্টেবল মো. আবদুস সালাম ও আবদুল কাদের প্রত্যাহার করা হয়। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার সুপার (সদর সার্কেল) পঙ্কজ বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অপর দুই সদস্য হলেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহনেওয়াজ ও এএসপি (ট্রাফিক) মো. রফিকুর রাজা।

কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওই তিন পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আসামি প্রদীপ কুমার দাশের কাছে আদালতে কীভাবে মুঠোফোন গেল, তা তদন্ত করা হবে।

গত সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সিনহা হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছিল। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন প্রদীপসহ মামলার ১৫ আসামি। সোমবার সাক্ষ্য গ্রহণের কোনো এক ফাঁকে আদালতের কাঠগড়ায় বসে প্রদীপ মুঠোফোনে কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে। এ-সংক্রান্ত ছবিটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও ওই ছবি প্রচার করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, আদালত কক্ষের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে আছেন প্রদীপ। হাতে থাকা মুঠোফোনে কারও সঙ্গে তিনি কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন।

নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশ সদস্যরা বলছেন, মুঠোফোনে ওসি প্রদীপ লম্বা সময় কথা বলেন। সম্ভবত তিনি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন। কথা বলার জন্য মুঠোফোনটি ওসি প্রদীপকে সরবরাহ করেন দায়িত্বরত একজন পুলিশ সদস্য।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর