নাটোরে ভাগ্নেকে অপহরণের অভিযোগে মামা গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ২২:৪৩

গ্রেপ্তার-প্রতীকী ছবি

নাটোরে টাকার লোভে আট বছর বয়সী ভাগ্নে আলহাজ্বকে অপহরণ করার অভিযোগে মামা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া, অপহৃত শিশু আলহাজ্বকেও পুলিশ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

মঙ্গলবার নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত কামরুল হাসানের (২৫) বাড়ি নাটোরের বড়াইগ্রামের বাগডোব এলাকায়।

পুলিশ সুপার জানান, কামরুল ২১ আগস্ট তার ভাগ্নে আলহাজ্বকে বাগডোব এলাকা থেকে অপহরণ করে তার বন্ধু বগুড়ার বাসিন্দা রুবেলের কাছে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে। পরে, কামরুল ও রুবেল অপহৃতের বাবা আক্তার প্রামানিকের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এদিকে, আলহাজ্ব অপহৃত হওয়ার পর তার বাবা আক্তার প্রামানিক বড়াইগ্রাম থানায় এজাহার করেন। এরপর, পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকা থেকে ২২ আগস্ট রাতে কামরুলকে আটক করে।

পরে, তার স্বীকারোক্তি অনুযায়ী রুবেলের স্ত্রী আকলিমাকে জিজ্ঞাসাবাদ করে এবং আকলিমার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় রুবেলের শ্বাশুড়ীর বাসা থেকে অপহৃত আলহাজ্বকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারের পর শিশু আলহাজ্বকে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রুবেলকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর