চার রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে পুলিশ

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ১৫:২১

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে চার রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামের ওসমান ব্যাপারী বাড়ির পূর্ব পাশে মেঘনা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সূবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোশারফ মাঝির ছেলে নাজিম উদ্দিন (২০), বাহারের ছেলে মো. কামরুল (২৫), শাহজাহান ড্রাইভারের ছেলে মো. রুবেল (২৩) ও মৃত আবদুল হাশেমের ছেলে মো. জসিম (২৫)।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, কিছু জেলে সাগরে মাছ ধরার আড়ালে ভাসানচর থেকে রোহিঙ্গা পাচার করে। নিয়মিত অভিযান পরিচালনা হলে এ ধরনের কাজ বন্ধ হবে।

রাতে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে নদীপথে ডাকাতি, রোহিঙ্গা পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর