পাহাড়ি ঝর্ণায় অপহরণ হওয়া ৮ কলেজছাত্রের মুক্তি

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ২১:৪০

টেকনাফের পানখালী ঢালাস্থল পাহাড়ি স্বপ্নপুরী ঝর্ণা-ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ঝর্ণা থেকে অপহৃত ৮ কলেজছাত্রকে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা অপহরণের পর মুক্তি দিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় টেকনাফের পানখালী ঢালাস্থল পাহাড়ি স্বপ্নপুরী নামক ঝর্ণায় গোসল করার সময় একদল মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। সাড়ে ১১টার দিকে মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ‘তার এলাকায় পর্যটন সম্ভবনাময় স্পট পাহাড়ি স্বপ্নপুরী ঝর্ণা। সেখানে অনেকে বেড়াতে যান। আবার অনেকে ঝর্ণায় গোসলে নামেন। শুক্রবার সকালে স্থানীয় কলেজ পড়ুয়া যুবকরা ঝর্ণায় নামেন। এ সময় রোহিঙ্গা ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এতে কয়েকজন পালিয়ে গেলেও আটজনকে আটকে রাখে। পরে তাদের মারধর করে মোবাইল ও টাকা নিয়ে এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলা হচ্ছে। এজন্য সেখানে পুলিশের টহল বাড়ানোর দাবি জানাচ্ছি।’

এদিকে ঝর্ণায় অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘ভিকটিমদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর