বোমা তৈরির সময় বিস্ফোরণে ক্ষতবিক্ষত স্বামী-স্ত্রী, গ্রেপ্তার ৫

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ০৬:৪৬

গ্রেপ্তার-প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাগপুর ইউনিয়নের আবুবকর সিদ্দিকী ও তার স্ত্রী মধুবালা বাসায় বোমা তৈরি করছিলেন। সে সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরিত হয়। বিষ্ফোরণে ওই ঘরের টিনের চালা উড়ে যায়। এতে আবুবকর ও তার স্ত্রী মধুবালা আহত হন। বিস্ফোরণে বকরের দুই পা ও দুই হাতের মাংস উড়ে গেছে এবং তার স্ত্রী মধুবালার বাম হাত ও ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পুলিশ আহত স্বামী-স্ত্রীসহ আরও তিন জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যও আছেন।

ওসি নাসির উদ্দিন বলেন, তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে দুজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিস্ফোরণে আহত ও গ্রেপ্তারকৃতদের সবাই সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুলের বরাত দিয়ে ওসি বলেন, প্রচণ্ড শব্দে বোমাটি বিস্ফোরণ হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়।

তিনি আরও বলেন, বকর একটি চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। সে এসব বোমা সীমান্তে চোরকারবারির সময় ব্যবহার করে।

এদিকে, ঘটনার পর পুলিশ আবুবকর ও তার স্ত্রী মধুবালাকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের সন্ধান পায়। এরপর তখনই অভিযান চালিয়ে আরও তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন, একই গ্রামের ইয়াকুব মণ্ডলের ছেলে প্রাগপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কালাম (৪৫), আমিরুল মাস্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।

ওসি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আবুবকর ও তার স্ত্রীকে কুষ্টিয়া সিআইডির একটি দলও জিজ্ঞাসাবাদ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর