কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত নারীসহ আটক-৫

কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি | ১১ মে ২০২৩, ০৮:৩৩

ছবি- সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের পারভীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিজানুর রহমান (৩০), রিপন তালুকদার (৩৭), আ: সালাম হাওলাদার (৪০), আনোয়ার হোসেন (৩৫) ও কলি বেগম (১৯)। এদের মধ্যে আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর ও কলি বেগমের বাড়ি ভোলা জেলায়, বাকি তিনজনের বাড়ি কলাপাড়া উপজেলায় বলে জানা যায়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, আসামীদের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২