মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০

সংগৃহীত

বান্দরবানে মাদক মামলায় জিয়াউল হক না‌মের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া (২৭), সে নাইক্ষ্যংছড়ি উপজলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, গেল ২০২০ সালের ১৪ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়‌নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়া হেডম্যান পাড়ার মাটির রাস্তার ওপর আসামি জিয়াউল হক জিয়ার কা‌ছ থে‌কে ৪৮ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলট উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে মাদক দ্রব্য নিজ হেফাজতে সংরক্ষণের দায়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় একই দিন নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মো. মুখলেছুর রহমান বাদী হয়ে আসামি জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ২০২১ সালে ২৬ মে জিয়াউল হক জিয়াকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইকবাল করিম এ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি জিয়াউল হক জিয়া ৪৮ হাজার ৭ শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে নিজ হেফাজতে রাখার অপরাধ করে।

এ ঘটনায় দায়রেকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়েছে।আদালতের বিচারক আসামি জিয়াউল হক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।রায়ের পর উপস্থিত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর