কোস্টগার্ডের পৃথক অভিযানে ৮৯ হাজার পিস ইয়াবা জব্দ

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬

সংগৃহীত

কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্ত বিসিজি স্টেশন টেকনাফের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ৮৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর ) বিকালে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি,বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯টায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে সেন্টমার্টিন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক দুই নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে বাংলাদেশ সীমানায় একটি ফিশিং বোট দেখা যায়। ফিশিং বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে থামার সংকেত দেয়, কিন্তু বোটটি না থেমে বোট হতে একটি সাদা প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা বস্তাটি তল্লাশী করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

পরবর্তীতে পৃথক একটি অভিযানে শনিবার (৩ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১০ টায় টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বরইতলী হতে একজন ব্যক্তিকে একটি কালো রংয়ের পলিথিন ব্যাগসহ টেকনাফের দিকে আসতে দেখা যায়। পরবর্তীতে উক্ত লোকটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে টেকনাফ বন্দরের দিকে দৌঁড়াতে থাকে। এসময় কোস্ট গার্ড সদস্যরা উক্ত ব্যক্তির পিছনে ধাওয়া করলে ব্যক্তিটি তার হাতে থাকা ব্যাগটি চালিয়াতলি ব্রীজের কাছে ফেলে ব্রীজের পশ্চিম দিকের পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা উক্ত পলিথিন ব্যাগটি তল্লাশী করে ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান