শেরপুরে ১৮'শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি | ২ জুলাই ২০২২, ১২:২২

ছবি: সময় ট্রিবিউন

শেরপুরে ১৮শ পিস ইয়াবাসহ তাওহিদুল আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে দশটায় শেরপুর সদর উপজেলার ৭ নং ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।

জানা যায়, গ্রেফতারকৃত তাওহিদুল আলম কক্সবাজার জেলার সদর থানার মহুরীপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

অভিযান সুত্রে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাশাখোলা বাজারের মেসার্স জুলেখা ট্রেডার্সের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১৪। পরে তাকে তল্লাশী করে ট্রাভেল ব্যাগে রাখা ১৮শ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা।

পরে গ্রেফতারকৃত তাওহিদুল আলমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ