ডেমরায় বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২২, ০১:৩৭

-ফাইল ছবি

ডেমরা (ঢাকা), প্রতিনিধি:

রাজধানীর ডেমরায় পৃথক দু’টি অভিযানে ১১ কেজি গাঁজা ও ৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিনগত রাতে গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ও থানা পুলিশ ডেমরার পূর্ববক্সনগর ও ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার নারায়নগঞ্জের আড়াইহাজার থানাধীন গাজীপুরা গ্রামের নুর ইসলামের ছেলে মো. আল আমিন (২৮) ও ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কলাবাড়ী গ্রামের মো. আলমগীরের ছেলে মতিউর রহমান (৩৪)।

এ সময় গোয়েন্দা পুলিশের কাছ থেকে মো. সাহাব উদ্দিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

এদিকে ডেমরা থানা পুলিশ মতিউর রহমানকে বৃহস্পতিবার আদালতে পাঠালেও গ্রেফতার আল আমিন গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এ দু’টি বিষয়ে ডেমরা থানায় বুধবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়।

মামলার বিষয় নিশ্চিত করেছেন ডেমরা থানার পুলিশ কর্মকর্তা (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর