ডেমরায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: গ্রেফতার ৩

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২২, ০৩:০০

গ্রেপ্তার-প্রতীকী ছবি

সালে আহমেদ, ডেমরা:

রাজধানীর ডেমরায় বাবুল শিকদার (৫৫) নামে এক চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দু’টি সুইস গিয়ার চাকু, একটি রড ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।

সোমবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় রবিবার রাত ১২ টার দিকে ডেমরা থানায় ওই ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন চালকের স্ত্রী বিবি সাজু (৩৫)।

রোববার রাতে ডেমরার ষ্টাফ কোয়ার্টর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালীর দশমিনা থানার গয়নাঘাটা গ্রামের মো. নুরু মিয়ার ছেলে মো. সবুজ (২৮), ঢাকা যাত্রাবাড়ী থানার শেখদী এলাকার মৃত আলেক মিয়ার ছেলে মো. শাহিন শাকিল (২৬) ও বরগুনার বামনা থানার রামনা এলাকার মৃত জজ মিয়ার ছেলে মো. সোহেল (২৯)।

এদিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ কর্মকর্তা (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত রোববার রাতে চিটাগাং রোড থেকে যাত্রীবেশে ৩ ছিনতাইকারী ডেমরা ষ্টাফ কোয়ার্টার যাওয়ার জন্য বাবুল শিকদারের অটোরিকশাটি ভাড়া করে। এ সময় ঘটনাস্থলে আসার আগে অন্ধকারে আসতেই ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর