চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসককে জরিমানা

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২২, ০২:৪৭

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে আতিকুজ্জামান চঞ্চল (৩৮) নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুন) দুপুরে জীবননগর পৌর শহরের ইব্রাহিম টাওয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

ভুয়া চিকিৎসক আতিকুজ্জামান চঞ্চল জীবননগর পৌর শহরের লক্ষ্মীপুর পাড়ার মৃত আয়ুব আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে জীবননগর শহরে চিকিৎসা দিয়ে আসছিলেন আতিকুজ্জামান চঞ্চল। চিকিৎসা দেওয়ার নামে নানা কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তার প্রদর্শণ করা সনদ ভুয়া হিসেবে প্রমাণিত হয়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমান সুজন এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর