মাদারীপুরে ছিনতাইকালে তিনজন আটক

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২২, ০৩:১৮

আটক-প্রতীকী ছবি

শফিক স্বপন, মাদারীপুর:

মাদারীপুরের ডাসার উপজেলায় ছিনতাইকালে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) ধূয়াসার হাইওয়ে দিয়ে ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আটক তিন ছিনতাইকারী হলেন, মোঃ শাওন মাতুব্বর(১৭), ফোরকান শিকদার (১৭), মোঃ ঝলক বেপারী(১৭)। আটককৃতরা সকলেই ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের বাসিন্দা।

ছিনতাইয়ের শিকার গৃহিনী লাকী বেগম জানান, সোমবার সকালে ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে তিনজন লোক মটর সাইকেলে এসে আমার কাছে থেকে আমার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমি চোর-চোর বলে চিৎকার দিলে আশে পাশে থাকা লোকজন এসে তাদেরকে আটক করে। পরে তাদেরকে স্থানীয় লোকজন থানায় সোপর্দ করে।

এ বিষয়ে ডাসার থানার (ওসি) মোঃ হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে থানার ধূয়াসার হাইওয়ে এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাইকালে ছিনতাইকারীরা জনগণের হাতে ধরা পড়ে। পরে আমাদের খবর দেয়, আমরা আটক করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর