চাকরির নামে টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সময় ট্রিবিউন | ৩১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৮

ছবিঃ সংগৃহীত

চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার মামলায় জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০১৮-২০২০ পর্যন্ত চারটি মামলা করেন ভুক্তভোগীরা। এসব মামলায় গত বছর ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) জারি হওয়ার পর থেকে পুলিশ তাকে খুঁজছিল।

৫৫ বছর বয়সী ওই ব্যাংক কর্মকর্তার নাম মো. রিজওয়ানুল ইসলাম। তার বাড়ি বগুড়া সদরে। তিনি কুড়িগ্রাম জনতা ব্যাংকের করপোরেট শাখায় অফিসার পদে কর্মরত রয়েছেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান জানান, ‘প্রায় চার বছর ধরে তিনি বগুড়া থেকে পলাতক। রিজওয়ানুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় অন্তত ৫০ লাখ টাকা চাকরির নামে নিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে গ্রেফতার করা হয়।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর