আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৪৫

শরীয়তপুর প্রতিনিধি | ৯ ডিসেম্বর ২০২১, ০১:৫৯

ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চিতলিয়া ইউনিয়নের চিতলিয়া বাজারে (গাজার বাজার) এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ওই ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চিতলিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌকিদার (৪৮), ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি রাশেদ মাদবর (৪০), ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার (৪৭), সহসভাপতি মকবুল হাওলাদার (৫০), সদস্য হাসেম মাদবর (৪৫), আনোয়ার হাওলাদার (৪০), যুবলীগ নেতা মোশাররফ হাওলাদার (৪৫), আওয়ামী লীগ নেতা ফারুক হাওলাদারসহ (৪৮) বেশ কয়েকজনকে শরীয়তপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পালং মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগ সদস্য ও চিতলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার এবং চিতলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হারুন অর রশিদ হাওলাদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাদের সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে হারুন অর রশিদের সমর্থকদের মারধর করেন সালাম হাওলাদারের সমর্থকরা। এ নিয়ে বুধবার সকালে দুই পক্ষর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, চিতলিয়া এলাকায় সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন হাসপাতালে আহত রোগীদের নেয়া হয়েছে। এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা