ভোলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২১, ০৮:৩১

বন্দুকযুদ্ধ-প্রতীকী ছবি

ভোলার চর কুকরি মুকরিতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ জন নিহত হয়েছেন।

দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, রোববার ভোর রাতে কুকরি মুকরির বাবুগঞ্জ গ্রামের জাইল্লার খাল নামের এলাকায় 'বন্দুকযুদ্ধের' এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত দুইজনই ডাকাত। তবে নিহতদের পরিচয় জানাতে না পারেনি পুলিশ।

ওসি জানান, আজ ভোর রাতে চর কুকরি মুকরির বাবুগঞ্জ এলাকায় ডাকাতদের বিরুদ্ধে অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। এ সময় ১০-১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালায়। এতে পিস্তল, শটগান ও এসএমজির ৪৬ রাউন্ড বিনিময় হয়। ঘন্টাব্যাপী 'বন্ধুকযুদ্ধে' ২ ডাকাত মারা যান এবং বাকিরা উত্তর দিকে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ৩টি পিস্তল ও ১টি রামদা জব্দ করা হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, 'মরদেহ পুলিশের হেফাজতে আছে।'

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা