আবারও বাড়ল চালের দাম

সময় ট্রিবিউন | ৫ ডিসেম্বর ২০২১, ০৩:৩৪

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে ভরা আমন মৌসুমে আরেক দফা বেড়েছে চালের দাম। প্রতি বস্তা চালের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়ল। একই সঙ্গে বেড়েছে ধানের দামও। মোটা ও সর সব ধরনের চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে।

আড়তদাররা বলছেন, মূলত দুই কারণে চালের দাম বাড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নভেম্বর মাসের মাঝামাঝি এক দফা চালের দাম বাড়ে। সরকার মিলারদের কাছ থেকে চাল কিনে নিচ্ছে। ফলে আমনের ভরা মৌসুমে চালের দাম কমার কথা থাকলেও এখন ঊর্ধ্বমুখী।

পাহাড়তলী ও খাতুনগঞ্জের চালের আড়তদাররা জানান, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে জিরাশাইল সিদ্ধ, নাজিরশাইল সিদ্ধ, স্বর্ণা সিদ্ধ, পাইজাম সিদ্ধ, মিনিকেট সিদ্ধ, মিনিকেট আতপ, কাটারিভোগ সিদ্ধ, কাটারিভোগ আতপ, বেতি আতপ ও মোটা সিদ্ধের দাম বস্তায় সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। 

গত এক সপ্তাহে জিরাশাইল সিদ্ধ চাল বস্তাপ্রতি বিক্রি হয়েছে দুই হাজার ৮৫০ টাকা। এখন ১০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৯৫০ টাকায়। এ ছাড়া মিনিকেট সিদ্ধ ১৫০ টাকা বেড়ে দুই হাজার ৬৫০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ৫০ টাকা বেড়ে দুই হাজার ৩৫০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ২০০ টাকা বেড়ে তিন হাজার ২০০ টাকা, কাটারিভোগ আতপ বস্তাপ্রতি ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিন হাজার ৩০০ টাকা, মিনিকেট আতপ ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৫০০ টাকা এবং পাইজাম আতপ বিক্রি হচ্ছে দুই হাজার ৩৫০ টাকা। অন্য দিকে অপরিবর্তিত আছে স্বর্ণা সিদ্ধ, বেতি আতপ ও মোটা সিদ্ধ চালের দাম। বর্তমানে বেতি আতপ বিক্রি হচ্ছে দুই হাজার ২৫০ টাকা, মোটা সিদ্ধ চাল এক হাজার ৮৫০ টাকা এবং স্বর্ণা সিদ্ধ বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ টাকায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা