বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

সময় ট্রিবিউন | ১ ডিসেম্বর ২০২১, ১১:০২

প্রতীকী ছবি

মঙ্গলবার রাত আনুমানিক সোয়া আটটার দিকে উপজেলার কৃষ্ণপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে নাহিদ হাসান (২১) ও পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের শ্রী হৃদয়ের ছেলে শ্রী সম্পদ (২০)।

তারা দুজনই স্থানীয় সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথমবর্ষের ছাত্র বলে জানা গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা একটি মোটরসাইকেল করে মির্জাপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের কৃষ্ণপুর ঈদগাঁহ মাঠ নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে আঘাত করলে তারা রাস্তায় ছিটকে পরে। তার পর পরই অন্য একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।

পরে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হবে জানান এই পুলিশ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা