ভোটকেন্দ্রে সহিংসতার পরিকল্পনা; হেলমেটসহ আটক ৩১

লক্ষ্মীপুর প্রতিনিধি | ২৯ নভেম্বর ২০২১, ০০:৪৪

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো হওয়া ৩১ যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর যুগী বাড়ির একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি এলজিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, ককটেল, পাঁচটি হেলমেট উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে আটকরা এক বাড়িতে জড়ো হয়। র্যাব-পুলিশ যৌথ অভিযানে তাদের আটক করে।

থানা পুলিশ জানায়, আটকরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে সহিংসতার উদ্দেশে যুগী বাড়িতে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে র্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা